চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের তিন বিখ্যাত সন্ন্যাসী-কবি

হাসিবা আলী বর্ণা হাসিবা আলী বর্ণা
৫:১২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
শিল্প সাহিত্য
A A
চীনের তিন বিখ্যাত সন্ন্যাসী-কবি, প্রাচীন চিত্রকর্মের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের বিখ্যাত কবি হান-শান (কোল্ড মাউন্টেইন)-এর সাথে তাঁর আর দুই বন্ধু ফেং-কান (বিগ স্টিক), শিহ-তে (পিকআপ) এর নাম নিবিড়ভাবে জড়িত। অষ্টম/নবম শতকের এই তিন সন্ন্যাসী-কবিকে নিয়ে ঐতিহাসিক তথ্য অপ্রতুল হলেও তাদের নিয়ে লোকগল্প-গাথা এখনও প্রচলিত। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তিয়ানতাই পর্বত এই তিন বন্ধুর মিলনস্থল। তিয়ানতাই অর্থ স্বর্গীয় সোপান।

তিন বন্ধু ধর্ম, দর্শন নিয়ে খুব একটা মুখ খুলতেন না। তাও মত অনুসারীরা তাদের নিজের করে ভাবত, আবার জেন বৌদ্ধরাও তাদের নিজের মনে করত। ধর্মমত নিয়ে চুপ থাকলেও নিজেদের মধ্যে ঠাট্টা-তামাশায় তারা সিদ্ধহস্ত ছিলেন। এমনকি একে অপরকে নিয়ে মশকরা মজা করতেও তারা ছাড়তেন না। তবু পাগলাটে, খেপাটে এই তিন বন্ধুর আধ্যাত্মিক সাধনা ও কবিতা নিয়ে মানুষের মধ্যে কৌতুহল ছিল।

ফেং-কান (৭৫০ থেকে ৮৫০ সাল?) সম্পর্কে কিংবদন্তীর গল্প বলে, তিনি বাঘের পিঠে চেপে মাউন্ট তিয়ানতাই-এর কোচিং মঠে পৌঁছান। মঠের গ্রন্থাগারের পেছনে বাস করতে থাকেন। যদিও তিনি একজন বৌদ্ধ সন্ন্যাসী হিসেবে ছিলেন, তবে তার মাথা কামানো থাকত না বরং উল্টো লম্বা চুল রাখতেন। বন্ধু হান-শান এর মতো ফেং-কানও অদ্ভুত বা পাগলাটে ছিলেন। দর্শন বা বৌদ্ধমত নিয়ে জিজ্ঞেস করলে তিনি বিড়বিড় করতেন, -যাই হোক।

Banglabid

১.
আসলে সেখানে কোনো কিছুই নেই
মুছে দেয়া ধুলোর চেয়েও কম।
যে পারে একে আয়ত্ত্বে নিতে
স্থির বসে থাকার প্রয়োজন তার নেই।

২.
সাগরে পাথর ডুবে যাবার মতো
তিনটি জগতে প্রবাহিত
হতচ্ছাড়া আকাশচারী জীব।
দৃশ্যে সব নিমজ্জিত।
যতক্ষণ না বিদ্যুৎঝলকে দেখা যাচ্ছে
জীবন ও মৃত্যু- মহাকাশের ধুলো।

আরেক বন্ধুর নাম শিহ-তে বা হঠাৎ সাক্ষাৎ বা তুলে নেয়া। শিহ-তে তার নামটি পেয়েছিলেন কেন না ফেং-কান তাকে পরিত্যক্ত বালক হিসেবে পেয়েছিলেন। ক্রন্দনরত এক বালককে পেয়ে কোচিং মঠে তাকে তুলে এনেছিলেন ফেং। শিহ-তে তাঁর জীবনের বেশিরভাগ সময় সেই মঠের রান্নাঘরেই কাটান। হান-শান এবং শিহ-তে-কে প্রায়ই রান্নাঘরে কৌতুক নিয়ে মেতে থাকতে দেখা যেত।
১.
দেখো চাঁদের আভায় আলোকিত
পৃথিবীর পুরো চারভাগ
নিখুঁত আলো নিখুঁত শূন্যতায়
এক দীপ্তি, যা পরিশুদ্ধ করে।
লোকে বলে, চাঁদ বাড়ে আর ক্ষীণ হয়ে যায়
কিন্তু আমি দেখি না তাকে বিবর্ণ হতে
কেবল জাদুর পাথরের মতো
এ জ্বলে যায় রাত্রি ও দিনে।

Reneta

২.
কেউ দেখে না
তিন জগতের মধ্যে অশান্তির কারণ
অন্তহীন বিভ্রান্তি।
একবার চিন্তা থামলে মন স্বচ্ছ হয়
কিছুই আর যায় বা আসে না, এমনকি জন্ম অথবা মৃত্যু।

৩.
আমি বাস করি সীমাহীন এক স্থানে
ঘিরে থাকে অনায়াস সত্য সেখানে
কখনো কখনো পৌঁছাই নির্বাণের শিখরে
অথবা খেলি চন্দনকাঠের মন্দিরে।
তবে অধিকাংশ সময়ই আমি কাটাই আয়াসে
এবং খ্যাতি বা সমৃদ্ধির কথা না বলে।
এমনকি সমুদ্র যদি পরিণত হয় এক মালবেরি বাগানে
বেশি কিছু যায় আসে না তাতে।

তাওবাদী ও জেন’রা উভয়েই হান-শানকে (৭৩০-৮৫০ সাল?) নিজেদের বলে দাবি করে। হান-শানের কবিতাতেও এই দুই ঐতিহ্য বা ধারাই লক্ষ্য করা যায়। যদিও তাওবাদী ও বৌদ্ধদের তিনি একইভাবে মক করতেন বা মজা নিতেন বলে গল্প রয়েছে। কিছু ঐতিহাসিক তাকে অষ্টম শতকের বলে মনে করেন।

কিছু মত রয়েছে যে হান-শান সুবিধাপ্রাপ্ত সরকারি কর্মচারী শ্রেণির পরিবারেই বড় হয়েছেন। তবে ৩০ বছর বয়সে পরিবার ও সম্পদ ত্যাগ করে সন্ন্যাসী কবির জীবন বেছে নেন তিনি। চলে যান পর্বতে এবং পাথুরে দুর্গম গুহায় বাস শুরু করেন। এখান থেকেই তিনি তার নামটি বেছে নেন, হান-শান অর্থাৎ শীতল পর্বত।

তিয়ানতাই পর্বতে এই তিনজনের বন্ধুত্ব জমে উঠেছিল। তৈরি হয়েছিল তাদের নিয়ে অনেক গল্পগাথা। যেমন, তাঁরা সন্ন্যাসীদের আত্ম-গুরুত্ব নিয়ে মজা করতেন। নিজেদের আপাত বোকামি বা পাগলামি দিয়েই আগ্রহীদের প্রকৃত ধর্ম বা পথের সন্ধান দিতেন। ঐতিহ্য বলে, হান-শান ১২০ বছর বেঁচে ছিলেন। তার কবিতাতেও দীর্ঘ জীবন পাড়ি দেয়ার সংকেত আছে। কিংবদন্তী বলে, হান-শান মরেননি বরং অদৃশ্য হয়ে গিয়েছিলেন।

নিজের সম্পর্কে পাগলামিতে ভরা যে ইমেজ তিনি তৈরি করেছিলেন তা সত্ত্বেও এক মহান আধ্যাত্মিক সত্তার প্রকাশ ঘটেছিল। হান-শানের অন্তর্ধানের পর, পাথর ও গাছের ওপর খোদাই করা এই তিন বন্ধুর কবিতাগুলো একসাথে সংগ্রহ করা হয় এবং সেগুলো প্রচার পেতে শুরু করে। তাঁদের কবিতাতেই তাঁদের জীবনের বিভিন্ন ঘটনা ও বিষয়ের নির্দশন পাওয়া যায়।

১.
শীতল পর্বতের ওপর ঠিকরাচ্ছে একাকি চাঁদ
শূন্য আকাশে কিছু নেই আর আলোকিত করার
মূল্যবান স্বর্গীয় অমূল্য রত্ন
স্কন্ধে নিমজ্জিত দেহে সমাহিত

২.
শীতল পর্বতের পথ ধরে ওপরে ওঠা
এই ঠাণ্ডা পর্বতের পথের যেন শেষ নেই
নুড়ি ও পাথরে এ দীর্ঘ গিরিসঙ্কট শ্বাসরুদ্ধ
এই চওড়া খাঁড়ি, কুয়াশাভেজা ঘাস
পিচ্ছিল শ্যাওলা, যদিও বৃষ্টি নেই
গাইছে পাইন, যদিও বাতাস নেই
পৃথিবীর বন্ধন লাফিয়ে পেরিয়ে
কে পারে আসতে আর
বসতে আমার সাথে সাদা মেঘের ভেতরে?

৩.
স্রোতের গভীরে শান্ত প্রবাহ দেখতে
অথবা চূড়ায় ফিরে পাথরের ওপর বসে থাকতে
আমার মন তো রয়ে যায় মেঘের মতো অনাসক্ত
দূরের পৃথিবীতে আমার আর কি দরকার।

সূত্র:
1. Riprap and Cold Mountain Poems, by Gary Snyder
2. The Collected Songs of Cold Mountain, by Red Pine

#Feng-kan (Big Stick) #Shih-te (Pickup) #Han-shan (Cold Mountain)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনা সাহিত্যসন্ন্যাসী-কবিহাসিবা আলী বর্ণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্ষমা চেয়েও শাস্তি কমেনি কারেনের

পরবর্তী

নির্বাচনে কম নম্বরে কেন, বেশি নম্বর দিয়েই পাস করাবেন: দীপু মনি

পরবর্তী
দীপু মনি নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিচ্ছেন, বেশ কয়েকজন উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে কম নম্বরে কেন, বেশি নম্বর দিয়েই পাস করাবেন: দীপু মনি

চিকিৎসক অ্যাপ্রোন স্টেথোস্কোপ পরে চুরি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাপ্রোন-স্টেথোস্কোপ কিনে সাজেন চিকিৎসক, করেন চুরি

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT