চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়ের কবলে পড়ে বহু চড়ুই পাখি আশ্রয় নিলো চেয়ারম্যানের কক্ষে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৪
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
চেয়ারম্যানের কক্ষে আশ্রয় নেওয়া বহু চড়ুই পাখি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে হাজারো চড়ুই পাখি আশ্রয় নিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

রোববার (৫ মে) সন্ধ্যা পর মিঠামইন সদর ইউনিয়ন পরিষদে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, রোববার সন্ধ্যার হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় ইউনিয়ন পরিষদের সামনের কাঁঠাল গাছে বসবাস করা হাজারো চড়ুই পাখি ঝড়ে পড়তে থাকে। এর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল গাছ থেকে পড়ে যাওয়া পাখির জন্য নিচে পাটের ছালার চট বিছিয়ে দেন। নিচে পড়ে যাওয়া পাখিগুলো বালতিতে করে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে নিয়ে আসেন। সেখানে তিনি কিছু পাখির সেবা-শুশ্রুষাও করেন।

এলাকাবাসী আতিকুল হক রাজীব জানান, সন্ধ্যার পরে মিঠামইনে অনেক ঝড় হয়েছে। এই ঝড়ে ইউনিয়ন পরিষদের সামনে কাঁঠাল গাছে থাকা চড়ুই পাখিগুলো পড়তে থাকে। চেয়ারম্যান সাহেব এগুলো দেখে পাখিগুলোকে তুলে পরিষদের নিজ কক্ষে এনে আশ্রয় দেন। এমন ভিডিও আমার মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকট শরীফ কামাল জানান, ঝড়ের সময় গাছ থেকে চড়ুই পাখিগুলো পড়তে থাকে এগুলো দেখে অনেক কষ্ট লাগে। তাই গাছের নিচে পাটের ছালার চট বিছিয়ে দেই। যে পাখিগুলো গাছ থেকে পড়ে গেছে তা তুলে এনে পরিষদের আমার বসার কক্ষে আশ্রয় দিয়েছি। কম করে হলেও পাখির সংখ্যা হাজারের মতো হনে। ঝড় কমলে আস্তে আস্তে সে পাখিগুলো উড়ে যাওয়ার ব্যবস্থা করে দেই।

ট্যাগ: কালবৈশাখী ঝড়ঝড়ের কবলে হাজারো চড়ুই পাখিহাওরের মিঠামইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান ছাত্রলীগের

পরবর্তী

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

পরবর্তী
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আগমন, বৈঠকের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

অভিনেতা ক্যাপ্টেনের পোশাক পরা, গভীর চিন্তায় মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'টাইটানিক'র ক্যাপ্টেন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT