আন্তর্জাতিক

‘কারাগারের মত’ এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়া ১ লাখ টাকা

লন্ডনের আকাশে সূর্যাস্তের সময় শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের আকাশে সূর্যাস্তের সময় শহরের আকাশচুম্বী ভবন ও শহরজুড়ে বিস্তৃত দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে অন্তত বিশ লক্ষ  শিশু জনাকীর্ণ ঘরে বাস করছে। তাদের নেই কোন নিজস্ব বেডরুম বা পার্সোনাল স্পেস। নতুন বিশ্লেষণ বলছে, প্রায় ৩ লক্ষ পরিবারে সদস্যরা বিছানা ভাগাভাগি করে ঘুমান।

সংবাদ মাধ্যম বিবিসি এবিষয়ে একটি চিত্র তুলে ধরেছে।
দুজন নারী ও শিশু ছবি, ঘরে বসে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনে বহু পরিবার বসবাস করছে স্থানীয় কাউন্সিল থেকে ভাড়া নেওয়া এক বেডরুমের ফ্ল্যাটে। যেটিকে বাসিন্দারা বলছেন ‘কারাগারের মত’। বাস্তবে এখানে আছে একটি ছোট কিচেন, একটি বাথরুম এবং মাঝারি আকারের খাট রাখার মত একটি বেডরুম। আর এর জন্য তাদের ভাড়া পরিশোধ করতে হয় মাসে প্রায় ১০০০ পাউন্ড বা ১ লাখ টাকা।

এই ছোট জায়গাতেই বসবাস করেন মা বাবাসহ সন্তান।

ছোট এই ঘরে একটি বাচ্চার খেলার মত কোন জায়গা নেই। নেই বাচ্চার হোমওয়ার্ক করার মত কোন ডেস্কও। ঘুমানো, বাচ্চার খেলা, হোমওয়ার্ক সবই করতে হয় ওই একটি বেডের উপরেই।

ছাত্রী পড়ছে বিছানার পাশে বই ও নোটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়েরা কখনওবা ফ্লোরে নেমে ঘুমান তার বাচ্চাকে একটি নিজস্ব বেডে ঘুমানোর স্বাচ্ছন্দের অনুভূতি দিতে।

 

বিষয়:ইংল্যান্ড ব্রিটেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…