কক্সবাজার

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ কক্সবাজারে যারা নির্বাচিত

কক্সবাজারে নির্বাচিত প্রার্থীদের ছবি, পুরুষ ও মহিলাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নির্বাচিত প্রার্থীদের ছবি, পুরুষ ও মহিলাদের ছবি, সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ নির্বাচিত প্রার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার ৭ জানুয়ারি কক্সবাজার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে নির্বাচিত যারা হলেন, কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসন থেকে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার ৩ কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসন থেকে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ থেকে বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কক্সবাজারের  জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…