চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হলো সমাজের কিছু ‘ঠোকর’ খাওয়া মানুষের গল্পের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৩
বিনোদন
A A

শুরু হলো ‘ঠোকর’ ছবির শুটিং। তিনদিনের একটি লটের মাধ্যমে ছবিটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। ফ্রাইডে প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘ঠোকর’ পরিচালনা করছেন মাজহার বাবু।

তিনি জানান, গল্প ও শুটিংয়ের সুবিধার্থে ছোট ছোট লটে করা হচ্ছে ‘ঠোকর’-এর শুটিং।

প্রথম লটের শুটিং করা হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে। শুটিংয়ে অংশ নিয়েছেন মনিরা মিঠু, সাইফ চন্দন, আসমা ঝিলিক ও অধরা খান।

দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে বেশ কয়েকজন তারকা অংশ নেবেন। পরিচালক মাজহার বাবু বলেন, চলতি মাসেই ছবির সিংহভাগ শুটিং শেষ হবে।

‘ঠোকর’ ছবির নায়িকা হিসেবে আছেন অধরা খান। তার বিপরীতে নায়ক হিসেবে অভিষিক্ত হচ্ছেন মডেল-উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর।

পরিচালক মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি।

Reneta

সমাজের কিছু ‘ঠোকর’ খাওয়া মানুষের গল্প উঠে আসছে এ ছবিতে। সাইফ চন্দন বলেন, চ্যালেঞ্জিং চরিত্র করছি। বাস্তবে আমি যেটা না, সেটাই এ ছবিতে করছি। নির্মাতা ও সহশিল্পীরা অ্যাপ্রিসিয়েট করছেন। শুটিং করে ভালো লাগা কাজ করছেন। মনে হচ্ছে স্ক্রিনে দর্শকদেরও ভালো লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধরা খানঠোকরমনিরা মিঠুমাজহার বাবুলিড বিনোদনসাইফ চন্দনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT