জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে এবারের নির্বাচন ও গণভোট। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। তিনি বলেন, ফ্যাসিস্ট ও টেরোরিস্টরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তবে তারা এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়া যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।







