চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইনি জটিলতায় বন্ধ হতে পারে ট্রাম্পের ব্যবসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
অভিমুখী ট্রাম্পের ছবি, মুখে অসন্তুষ্টি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক লোন ও বীমা চুক্তিতে আরও ভাল সুবিধা পেতে এবং কম ট্যাক্স দেওয়ার জন্য মিথ্যা ব্যবসার রেকর্ড এবং আর্থিক বিবৃতি প্রদান সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলার জের ধরে নিউইয়র্কে তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় মঙ্গলবারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আদালতের বিচারক আর্থার এনগোরোন ৩৫ পাতার একটি বিবৃতিতে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের কাগজপত্রে জালিয়াতি আছে। ২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই জালিয়াতি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।

মূলত লোন পাওয়ার সুবিধার জন্য ব্যাংক এবং বীমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প। এরপর নিউইয়র্কের একটি আদালতে এই বিষয়ে মামলা দায়ের হয়। আগামী সোমবারে এই মামলার পরবর্তী শুনানি। এতে দোষী প্রমাণিত হলে নিউইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

Banglabid

ডোনাল্ড ট্রাম্প ভাড়ার জন্য রেগুলেটেড অ্যাপার্টমেন্ট এবং আনরেগুলেটেড অ্যাপার্টমেন্টের মূল্য এক দেখিয়েছেন। শুধু তাই নয় রেস্ট্রিক্টেড জমি এবং আনরেস্ট্রিক্টেড জমির মূল্যও এক দেখিয়েছেন তিনি। বিচারক এনগোরোন ভাষায়, এরকম কেবল আরব্য রজনীতেই সম্ভব, বাস্তব জগতে নয়।

২০২২ সালে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ব্যাংক এবং বীমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির হিসাবে মূল্য অন্তত দুই দশমিক দুই তিন বিলিয়ন ডলার বেশি দেখিয়েছেন। লোনের সুবিধার জন্যই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প, যা বেআইনি।

তবে এই মামলার প্রভাব যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। রিপাবলিকান প্রার্থী হিসেবে দেশটির প্রেসিডেন্ট পদে আগামী নির্বাচনে লড়ছেন ট্রাম্প। মামলায় দোষী প্রমাণিত হলেও তিনি নির্বাচনে লড়তে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পনিউইয়র্কমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT