চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা আমাদেরই গল্প: ৬৯ মিনিটে মিলিয়ন পার, দেশীয় নাটকে বিরল রেকর্ড

প্রচারের পর থেকে ১৮তম এপিসোডে এসে এই বিরল রেকর্ড অর্জন করেছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

মাত্র একঘণ্টায় ইউটিউব থেকে একমিলিয়ন ভিউ পার করে দেশীয় নাটকের ইতিহাসে বিরল রেকর্ড গড়েছে জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত টিভি সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। সিরিয়ালটি প্রচারের পর থেকে ১৮তম এপিসোডে এসে এই বিরল রেকর্ড অর্জন করেছে।

চ্যানেল আই টিভি ও সিনেমাওয়ালা’র ইউটিউবে প্রচারের পর থেকে ‘এটা আমাদেরই গল্প’ দর্শকের বিপুল সাড়া ও আগ্রহে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপ ও ইউটিউবে সিরিয়ালটির প্রতি এপিসোডে হাজার হাজার দর্শক প্রতিনিয়ত তাদের মতামত দিচ্ছেন।

ইউটিউবে ৬৯ মিনিটের মধ্যেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করা বাংলাদেশের নাটকে এক ব্যতিক্রমী ঘটনা। এর আগে জনপ্রিয় বহু নাটক স্বল্প সময়ে লাখ ভিউ অর্জন করলেও, এক ঘণ্টায় মিলিয়ন পার করার নজির ছিলো না বললেই চলে; যেটা প্রথম অর্জন করলো ‘এটা আমাদেরই গল্প’।

এই সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

‘এটা আমাদেরই গল্প’ মূল গল্পই হচ্ছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। নাটকটির সঙ্গে জড়িতরা জানান, দর্শক যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পান, সেটাই মূল চেষ্টা। এ কারণে এর ট্যাগ লাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ।’

Reneta

সপ্তাহের প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই-এর পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’র নতুন পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্তেখাব দিনারইরফান সাজ্জাদএকঘণ্টায় মিলিয়ন ভিউএটা আমাদেরই গল্পকেয়া পায়েলখায়রুল বাসারডিকন নূরদীপা খন্দকারনাদের চৌধুরীমনিরা আক্তার মিঠুমাহমুদুল ইসলাম মিঠুমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশিল্পী সরকার অপুসিনেমাওয়ালাসুনেরাহ বিনতে কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মে ২৯, ২০২৬

ভারতের বিপক্ষে খেলা হলে আমাদের এনার্জি বেড়ে যায়: সুরভী

মে ২৯, ২০২৬

ভারতের চেয়ে বেশি সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি: শামসুন্নাহার

মে ২৯, ২০২৬

চ্যানেল আই এর ব্যতিক্রমী আয়োজন ‘কৃষকের ঈদ আনন্দ’

মে ২৯, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণের ইঙ্গিত

মে ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT