চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুটানকে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টেবিলের শীর্ষে উঠেছিল নেপাল। পরের ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ফের নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। চার ম্যাচ শেষে লাল-সবুজের প্রতিনিধিদের ঝুলিতে পয়েন্ট ১২।

ম্যাচের দুটো গোলই এসেছে শ্রীমতি তৃষ্ণা রাণী সরকার। হ্যাটট্রিকের সুযোগ আসলেও তা করতে পারেননি এ ফরোয়ার্ড। দূরপাল্লার শটে ম্যাচের তৃতীয় গোল করেছেন স্বপ্না রাণী। লেফট উইংয়ে দুর্দান্ত খেলেছেন গত ম্যাচে হ্যাটট্রিক করা শান্তি মারডি।

খেলার প্রথম মিনিটে আক্রমণ বাংলাদেশের, কর্নার আদায় করে নিলেও বিপদে পড়েনি ভুটান। ষষ্ঠ মিনিটে রাইট উইং দিয়ে ভুটানের আক্রমণ গোলরক্ষক মিলি আক্তারের বুদ্ধিমত্তায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে ভুটানের গোলকিপার ভুল করলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তৃষ্ণা রাণী।

Banglabid

ম্যাচের ৩০ মিনিটে প্রথম পরিবর্তন আনে বাংলাদেশ, বন্যা খাতুনকে উঠিয়ে স্বপ্না রাণীকে মাঠে নামানো হয়। এ সময় তৃষ্ণা সহজ আরও একটি সুযোগ কাজে লাগাতে পারেননি। মিনিট দুই পর বাংলাদেশের প্রথম গোল, এবার আর ভুল করেননি তৃষ্ণা। ১-০ গোলে এগিয়ে যায় পিটার জেমস বাটলারের দল।

গোলের ডেডলক ভেঙে এবার আরও আক্রমণাত্মক বাংলাদেশ। তবে আক্রমণ করতে গিয়ে নিজেরা কিছুটা চাপে পড়ে, পরপর তিনটি কর্নার আদায় করে নেয় ভুটান। ৪৩ মিনিটে ভুটান সুযোগ পেলেও বারের অনেক উপর দিয়ে যায় বল। পরে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকেরা।

বিরতির পর বাংলাদেশের বেশ কিছু আক্রমণ ছিল, তবে গোল আদায়ে অপেক্ষা করতে হয়েছিলে নবীরণ-ঐশীদের। ৬১ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ, স্বপ্না শট নিলে বল চলে যায় বাইরে, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। পরের মিনিটে নিশ্চিত সুযোগের বল আবারও বাইরে মারেন শিখা।

Reneta

৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তৃষ্ণা। ভুটানের ডিফেন্ডারদের ভুলে ব্যবধান হয় ২-০। ৭৩ মিনিটের সময় দূরপাল্লার শটে পেনাল্টি হাতছাড়ার প্রায়শ্চিত্ত করেন স্বপ্না, ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও সুযোগ হাতছাড়ার মহড়া ছিল বাংলাদেশের। স্বপ্না, তৃষ্ণা, মুনকি আক্তাররা এতগুলো সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বড় হতে পারত। শেষ অবধি ৩-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের বাঘিনীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃষ্ণাবাংলাদেশভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT