চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের চোখে রাশিয়ার চেয়ে নেতিবাচক ভাবমূর্তিতে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৩, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার চেয়েও বেশি নেতিবাচক ভাবমূর্তির দেশ হিসেবে দেখা দিচ্ছে এমন তথ্য উঠে এসেছে এক আন্তর্জাতিক জরিপে। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন পররাষ্ট্রনীতির নানা সিদ্ধান্ত ও বৈশ্বিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই এই মনোভাব তৈরি হচ্ছে।

ডয়েচ ভেলে জানিয়েছে, ৮৫টি দেশের ৪৬ হাজার মানুষের অংশগ্রহণে পরিচালিত ওই জরিপে ১৩২টি দেশের ভাবমূর্তি মূল্যায়ন করা হয়। সেখানে দেখা যায়, দুই বছর আগে যেখানে যুক্তরাষ্ট্রের জনমত স্কোর ছিল ইতিবাচক ২২ শতাংশ, বর্তমানে তা নেমে দাঁড়িয়েছে ঋণাত্মক ১৬ শতাংশে। তালিকায় দেশটির অবস্থান ১২৮তম।

অন্যদিকে, একই জরিপে রাশিয়ার স্কোর ঋণাত্মক ১১ শতাংশ এবং চীনের স্কোর ইতিবাচক ৭ শতাংশ পাওয়া গেছে। ফলে জনমতের বিচারে যুক্তরাষ্ট্র এখন রাশিয়ারও পেছনে অবস্থান করছে। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের কাছে বিশ্বের সবচেয়ে বড় হুমকি কোন দেশ এমন প্রশ্নও করা হয়। সেখানে ইসরায়েল ও রাশিয়ার পর তৃতীয় সর্বাধিক উল্লেখিত দেশ ছিল যুক্তরাষ্ট্র।

Banglabid

গত ১৮ মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বেশ কিছু পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, ব্যাপক শুল্ক আরোপ এবং ন্যাটোভুক্ত মিত্র দেশের ভূখণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। জরিপ অনুযায়ী, মাত্র ২৬ শতাংশ দেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছে।

সবচেয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে ইসরায়েল, ডোমিনিকান রিপাবলিক ও নাইজেরিয়ায়। অন্যদিকে সবচেয়ে নেতিবাচক মনোভাব পাওয়া গেছে তিউনিসিয়াতে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে এই জরিপ পরিচালিত হয়। এটি আয়োজন করা হয়েছিল কোপেনহেগেন ডেমোক্রেসি সামিট উপলক্ষে।

এই বিষয়ে অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সাবেক ন্যাটো প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্রনীতি ট্রান্সআটলান্টিক সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্ররাশিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT