বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চাঁদাবাজি কিংবা হাত পেতে জীবিকা নয়, স্থায়ী কর্মসংস্থানের সুযোগ চায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি। তাদের মূলধারায় আনতে কাজ করছে সরকার।
শনিবার ১৫ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুরে পাথওয়ের প্রধান কার্যলয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ।
বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ১০ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।








