চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের হারিয়ে টানা দুই জয় আফগানিস্তানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম জয়। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। জয়ের মেজাজটা ভালোভাবেই ধরে রেখেছে তারা। নিজেদের ষষ্ঠ ম্যাচে এবার হারালো শ্রীলঙ্কাকে। লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো হাসমতুল্লাহ শহিদীর দল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমান করেছেন বোলাররা। ৪৯.৩ ওভারে ২৪১ রানে লঙ্কানদের গুটিয়ে দেয় তারা। জবাবে নেমে রহমত শাহ’র ফিফটির পর, হাসমতউল্লাহ ও আজমতউল্লাহ’র দুর্দান্ত জুটিতে ৪৫.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফগানবাহিনী।

আসরে এ নিয়ে তিনটি ম্যাচ জিতেছে আফগানিস্তান। ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠলো আফগানরা। অন্যদিকে ছয় ম্যাচে দুই জয়ে লঙ্কানরা নেমেছে সাতে।

Banglabid

লঙ্কানদের রান তাড়ায় নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি আফগানদের। ইনিংসের প্রথম ওভারে শূন্য রানে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের উইকেট হারায়। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৩ রান তোলেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। ১৭তম ওভারের পঞ্চম বলে ইব্রাহিম জাদরান ফিরে যান। ৫৭ বলে ৩৯ রান করেন আফগান ওপেনার।

তৃতীয় উইকেট জুটিতে ৫৮ রান তোলেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদী। ২৮তম ওভারের শেষ বলে রহমত শাহকে ফেরান কাসুন রাজিথা। ৭৪ বলে ৬২ রান করেন রহমত।

এরপর হাসমতউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাই’র শতাধিক রানের জুটিতে জয় নিশ্চিত করে আফগানরা। দুই ব্যাটারই নিজেদের ফিফটি পূর্ণ করেছেন। ৭৪ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন হাসমতউল্লাহ। আজমতউল্লাহ অপরাজিত থাকেন ৬৩ বলে ৭৩ রানে।

Reneta

লঙ্কানদের হয়ে দিশান মাধুশঙ্কা দুটি উইকেট নেন। এছাড়া কাসুন রাজিথা নেন একটি উইকেট।

এরআগে লঙ্কানদের ব্যাটে পাঠিয়ে পাওয়ার প্লেতে সাফল্য পায় আফগানিস্তান। ষষ্ঠ ওভারে ফজল হক ফারুকীর বলে ফেরেন বাঁহাতি ওপেনার দিমুথ করুণারত্নে।

দ্বিতীয় উইকেট জুটিতে পাথুম নিশাঙ্কা এবং অধিনায়ক কুশল মেন্ডিস হাল ধরেন। দুজনে ৭৭ বলে ৬২ রানের জুটি গড়েন। ৬০ বল খেলে ৪৬ রান করে আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন নিশাঙ্কা।

সাদেরা সামারাবিক্রমার সাথে আরও একটি জুটি গড়েন মেন্ডিস। তৃতীয় উইকেট জুটিতে আসে ৫০ রান। অধিনায়ক মেন্ডিস ৩৯ করে ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি সামারাবিক্রমাও। ৪০ বল খেলে ৩৬ করে মুজিবের শিকার হন।

শেষদিকে অষ্টম উইকেট জুটিতে অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং মাহেশ থিকশানা ৪৫ রানের মূল্যবান জুটি গড়েন। থিকশানা ৩১ বলে ২৯ রানের ইনিংস খেলে ফারুকীর বলে বোল্ড হন। ম্যাথুজ ২৬ বলে ২৩ রানের ইনিংস খেলেন।

আফগানিস্তান পেসার ফজল হক ফারুকী ১০ ওভারে এক মেডেনে ৩৪ রানে ৪ উইকেট নেন। মুজিব উর রহমান ১০ ওভারে ৩৮ রানে ২টি এবং একটি করে উইকেট নেন পেসার আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআজমতউল্লাহআফগানিস্তানইব্রাহিমওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডথিকশানানিশাঙ্কামুজিবমেন্ডিসরহমতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোটের সকালে নাকি আগের দিন কেন্দ্রে ব্যালট যাবে সিদ্ধান্ত হয়নি: ইসি সচিব

পরবর্তী

হলি আর্টিজান: ৭ আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী
নিরাপত্তা আইনজীবী ও আইনজীবীরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজান: ৭ আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিতে এখন কোনো নেতৃত্ব নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT