বাংলাদেশ

বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজদের জায়গা হবে না: আজহারুল ইসলাম

আজহারুল ইসলাম বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্যান্য বক্তা ও দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

আজহারুল ইসলাম একটি জনসভায় বক্তৃতা দিচ্ছেন, তার পাশে অন্যান্য বক্তা ও দর্শক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপিতে সন্ত্রাসী, চাঁদাবাজ, ও দখলদারদের জায়গা হবেনা।

তিনি বলেন, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে দেশের জনগনের শান্তি ও নিরাপত্তায় নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে সমাবেশে এসব বলেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের রাজনীতিতে কোন বসন্তের কোকিলকেও জায়গা দেয়া হবেনা। যারা সংস্কারপন্থী হয়ে দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকেননি,বিএনপিতে এখন তাদের ঠাই নেই।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম সজিব।

বিষয়:বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…