চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো বিষয় থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, সনদে যা কিছু নিয়ে ঐকমত্য হয়েছে, তার বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে জনগণই।

আজ ৭ নভেম্বর শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। জনগণ যা বলবে, সেটাই বাস্তবায়িত হবে। আমরা আশা করি, খুব দ্রুতই জুলাই সনদের আইনভিত্তিক কাঠামোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে পারব।

আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘুসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আমরা চাই, নতুন সংসদ ও সংস্কার পরিষদে সব শ্রেণির প্রতিনিধিত্ব থাকুক—যাতে জুলাই সনদের চেতনা বাস্তবায়িত হয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদের প্রশাসনিক রূপরেখা বাস্তবায়নের পক্ষে মত দিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, জুলাই সনদের অর্ডার ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদাররা সবাই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টই সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধানের খসড়া তৈরি করবে।

শিক্ষকদের অবদান স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে গত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়েছে। ফ্যাসিবাদী কাঠামো এখনো টিকে আছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।

তিনি আরও বলেন, বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে সংস্কার আনতেই হবে। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। পূর্ববর্তী সরকার শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনসিপিনাহিদ ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি

মে ২৫, ২০২৬

বিশ্বকাপের বাকি ১৭ দিন: ব্রাজিল-আর্জেন্টিনার জার্সির গল্প

মে ২৫, ২০২৬

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ২০

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫% ছাড় কার্যক্রম চালু

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT