চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না: ইনকিলাব মঞ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
চ্যানেল আই লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে সাদা লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় তারা এক মাসের মধ্যে হাদী হত্যার বিচার করতে হবে বলেও দাবি তোলেন।

সোমবার ২২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে এসে শেষ হয়। সেখানে এই দাবি জানায় ইনকিলাব মঞ্চের নেতারা। আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় শাহবাগে শহীদী শপথ নেবে ইনকিলাব মঞ্চ।

ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, আগামীকালের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা , বিশেষ সহকারী ও আইন উপদেষ্টা হাদী হত্যাকাণ্ডের তদন্তের বিস্তারিত যদি গণমাধ্যমের সামনে তুলে না ধরে, তাহলে তাদের দুঃসাহসের জবাব দেয়া হবে।

Banglabid

আমরা আর সরকারকে সহযোগিতা করব না উল্লেখ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বলেন, আমার ভাইয়ের বিচার না হলে দেশকে স্থিতিশীল রেখে আমাদের কি লাভ? নেতারা আরও বলেন, হাদী হত্যার বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। বিচার না হলে এক দফা দিয়ে সরকারের পতন করা হবে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাদির মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনকিলাব মঞ্চজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬হাদি হত্যার বিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে সবাই ফেল 

আগস্ট ১০, ২০২৬

স্কুলের সামনে ময়লার স্তূপ, ‘হ্যালো ডিসি’তে অভিযোগে সমাধান

আগস্ট ১০, ২০২৬

‘দেশে তৈরি হচ্ছে আরেক ফ্যাসিবাদ’

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT