পার্বত্য তিন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে মারা গেছে ৪ শিশুসহ ৫ জন। বরকলে নিখোঁজ রয়েছে ১জন। বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী ও বরকল উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি সরে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বন্যা দূর্গতরা। এসব এলাকার টিউবওয়েলগুলো পাহাড় ধসের মাটি চাপা পড়ে ও বন্যার পানিতে ডুবে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানি সংকট।






