স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে পুলিশের সংখ্যায় কোন ঘাটতি নেই, তবে তাদের মনেবলের অভাব আছে। তিনি জানিয়েছেন, ৫ই আগস্টের পর কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে ৭শ এখনো ধরা পড়েনি। জামিনে মুক্তি পেয়ে যারা আবার অপরাধে লিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।






