জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির ৪৭ নেতাকর্মী। দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তরুণদের শক্তিকে শক্তিশালী করা ছাড়া বাংলাদেশে এখন আর বিকল্প নেই। জ্বালানি সংকট নিয়ে সরকার শুরু থেকেই নাটক করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো হয়েছে।







