জামায়াত-শিবির-বিএনপির মধ্যে কোন মনুষ্যত্ব নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দেশনা দিচ্ছেন, তিনি একটি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত-শিবির-বিএনপির মধ্যে কোন মনুষ্যত্ব নেই, দেশের প্রতি কোন দায়িত্ববোধ নেই। তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে হাসপাতালে আক্রমণ করেছে।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা আহত হয়েছেন তাদের জন্য যা দরকার সব আমরা করবো।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






