রাজনীতি

রাজশাহী মহানগর বিএনপিতে কোন বিভেদ নাই: মামুন

রাজশাহী মহানগর বিএনপির আলোচনা সভা, নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই বলে জানিয়েছেন নবগঠিত কমিটির সভাপতি মামুনুর রশিদ মামুন।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বুধবার ৫ নভেম্বর দুপুরে রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সভায় মামুনুর রশিদ মামুন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বের সাথে পরিকল্পনা সাজিয়েছি। দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সকল নেতাকর্মীরা প্রচার প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি, স্থানীয় ৬ টি আসনের প্রার্থীদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে সকল প্রকারের সহযোগিতার জন্য।

সভায় আরও উপস্থিত ছিলেন  সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু সহ ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দ।

বিষয়:নবগঠিত কমিটি বিএনপি সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…