আর্থিক খাতে উদ্যোগ আছে, উদ্বেগ কাটছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

অভিনেতা দেবপ্রিয় ভট্টাচার্য বক্তৃতা দিচ্ছেন, অর্থনৈতিক উদ্বেগ নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
আর্থিক খাতসহ নানা বিষয়ে সরকারের উদ্যোগ আছে তবে কেন যেন উদ্বেগটা কাটছে না, এর কারণ ব্যাখ্যা করে সরকারের কাছে প্রশ্ন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সরকার যেসব উদ্যোগ নিচ্ছে তার ফল আসছে না, মানুষ অত ধৈর্য্য রাখতে পারছে না কিংবা আস্থার সংকট হচ্ছে।
বৃহস্পতিবার ২৮ নেভেম্বর তিনি বলেন, আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে শ্বেতপত্র হস্তান্তর করা হবে। পরদিন সংবাদ সম্মেলনে জনগণের জন্য গত সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হবে।
দুর্নীতি লুন্ঠনের মাধ্যমে যেসব সম্পদ তৈরি হল তা কেন বাজেয়াপ্ত হলো না, সরকারের কাছে প্রশ্ন করে তিনি বলেন, দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে তা থেকে জনগণের সম্পদ যদি ফিরিয়ে নিতে না পারি তবে কিসের বিপ্লব হলো?
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যতটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা যদি সরকার দক্ষতার সাথে পরিচালনা করতে না পারে তবে বাংলাদেশের মানুষকে ততটাই হতাশ করা হবে।






