তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, যারা মানুষ পোড়ায়, তাদের সাথে সংলাপ হতে পারে না। সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সাথে।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আজ বুধবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করলেও ইসরায়েলের হামলা নিয়ে মুখ খোলেনি বিএনপি-জামায়াত।
তফসিল ঘোষণার সাথে সাথে অপশক্তিরা নাশকতা চালাতে পারে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিএনপি দেশের শত্রুতে পরিণত হয়েছে।








