চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আন্দোলনে জনগণ নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিএনপির আন্দোলনে জনগণ নেই, শুধু নেতা কর্মীরা আছে। তাই এটা নেতা কর্মীর আন্দোলন। বাংলাদেশে আন্দোলনের মত বস্তুগত কোন পরিস্থিতি নেই।

বৃহস্পতিবার ২৪ আগস্ট সকালে বনানী কবরস্থানে আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের জন্য দুটি বিষয় লাগে একটা হলো অবজেকটিভ কনডিশান, দুই সাবজেকটিভ প্রিপারেশন। তাদের অবজেকটিভ কনডিশানও নেই, সাবজেকটিভ প্রিপারেশনও নেই। ক্ষমতার মুলো ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করে পিকনিক পার্টি করেছে। জনগণ না থাকলে গণআন্দোলন কীভাবে হবে?

তিনি আরও বলেন, ‘৭৫ থেকে শুরু হওয়া হত্যার রাজনীতির ধারাবাহিকতাই ২০০৪ এর গ্রেনেড হামলা। এর মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হুজির কাছে তারেক রহমানের পরিষ্কার নির্দেশ ছিলো শেখ হাসিনাকে হত্যা করতে হবে।

কাদের বলেন, এখানে আমাদের মনে রাখতে হবে, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই ছিল টার্গেট।

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হবার পর ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬

কার মাথায় উঠলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?

জুলাই ১১, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে মৃত্যু সাউথ আফ্রিকার ২৫ বর্ষী মিডফিল্ডারের, শোক ফুটবলবিশ্বে

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT