নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জন্য সামনে অনেক কাজ রয়েছে, সেগুলো শেষ করার সুযোগ চান তিনি। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে শেখ হাসিনা বলেন, হরতালের তাল হারিয়ে ফেলেছে বিএনপি। পরাজয় নিশ্চিত জেনেই তারা নির্বাচনে আসে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।






