সামনে অনেক চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বপরিস্থিতিতে দেশের সঙ্কট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন এবং জাতীয় নির্বাচন সামনে মূল চ্যালেঞ্জ। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগের আছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।






