জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলো দূর হলেই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি। বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সনদে অস্পষ্ট থাকা বিষয়গুলোর ব্যাখ্যা চায় এনসিপি। দলের আরেক নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জনগণকে পাশ কাটিয়ে বিএনপি ও জামায়াতকে খুশি করতেই জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে।






