চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে ভয়াবহ তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
নিখোঁজের তদন্তে ভয়াবহ তথ্য, ছায়া ছায়া মানুষের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

১ হাজার ৮৫০টি গুমের অভিযোগের মধ্যে বহু ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। সেবিষয়ে তাদের প্রতিবেদন দাখিল করেছে। বিগত আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গুলশানে গুম সংক্রান্ত কমিশনের সংবাদ সম্মেলনে একথা জানায় কমিশন।

কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, জঙ্গিবিরোধী অভিযানের নামে আড়াই শতাধিক গুম হয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব‍্যবহার করা হতো। এছাড়া, ভারতে পাঠিয়ে দিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গ্রেফতারও দেখানো হতো। মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশার মানুষও তা থেকে রেহাই পায়নি।

কমিশনে দাখিলকৃত অভিযোগসমূহ বিশ্লেষণ করে দেখা যায়, গুমের শিকার ভিকটিমের সম্ভাব্য ৪ ধরনের পরিণতি হয়। তাকে হত্যা করা হয়, বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারী মামলায় গ্রেপ্তার দেখানো হয়, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেপ্তারের ব্যবস্থা করা হয় অথবা ভাগ্য সুপ্রসন্ন হলে অল্প সংখ্যক ক্ষেত্রে মামলা না দিয়ে ছেড়ে দেয়া হয়।

Banglabid

প্রতিবেদন অনুযায়ী, এতে স্পষ্ট হয় যে, বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদবিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবি তথা সাধারণ জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ

পরবর্তী

যশোর থেকে কাজান: আন্তর্জাতিক মঞ্চে সৌমিকের শর্টফিল্ম

পরবর্তী
দোটি সাদা পাখির জোড়া, একটি ব্যক্তির সাথে পাখির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোর থেকে কাজান: আন্তর্জাতিক মঞ্চে সৌমিকের শর্টফিল্ম

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন উপমন্ত্রীর সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাক্ষাত

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT