চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহযোগ আন্দোলনে বিএনপি নেতা-কর্মীরাই সহযোগিতা করবে না: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
তথ্যমন্ত্রী বলছেন বিএনপি নেতা-কর্মীরা সহযোগিতা করবে না. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনে তাদের নেতা-কর্মীরাই সহযোগিতা করবে না। সন্ত্রাসের মাধ্যমে আবারও নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি, জনগণের দাবি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাছান মাহমুদ এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ট্রেনে আগুন দিয়ে যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেটার চেয়েও আরও বেশি জঘন্য, কুৎসিত, কদাকার এবং সেই সন্ত্রাসের চেয়েও আরও নারকীয়, বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।

তিনি বলেন, সবশেষ গত পরশুদিন জঘন্য, নারকীয়ভাবে যেভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছে, সেই আগুনে চারজন মানুষ মৃত্যুবরণ করেছেন। একজন মা তার সন্তানসহ মৃত্যুবরণ করেছেন। রাজনীতির নামে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড আমরা চিন্তাও করতে পারি না।

নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপর পড়বে এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, সরকার সর্বোতভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন সরকারের সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত রয়েছে। এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশাসন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন আয়োজক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন। সুতরাং ভোট সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

মূল্যস্ফীতি সম্পর্কে মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি সব প্রতিকূলতার মধ্যেও আমরা চাঙ্গা রাখতে সক্ষম হয়েছি। আপনারা খেয়াল করেছেন, বাজারে পণ্যের মূল্য কমেছে। গরুর মাংস থেকে শুরু করে অনেকগুলো পণ্যের দাম কমেছে। আগামী দিনগুলোতে অর্থনীতি আরও চাঙ্গা হবে এবং মূল্যস্ফীতি আরও কমবে।

ট্যাগ: আন্দোলনতথ্য ও সম্প্রচার মন্ত্রীবিএনপিহাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেসবুক রিল তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৩ কিশোরের মৃত্যু

পরবর্তী

তারেক জিয়ার অসহযোগ আন্দোলন, বিদেশে বসে রাজনীতি কার স্বার্থে?

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক চ্যানেল আই অনলাইন সংবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক জিয়ার অসহযোগ আন্দোলন, বিদেশে বসে রাজনীতি কার স্বার্থে?

গ্রামবাসীরা ডাইনোসরের ডিমের পূজা করছে, উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাইনোসরের ডিমকে দেবতা ভেবে গ্রামবাসীর পূজা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ শিক্ষককে সম্মাননা

আগস্ট ২৬, ২০২৬

পরিবারের ৪ শিশুসহ ৮ জনকে গুলি করে হত্যা

আগস্ট ২৬, ২০২৬

পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

মেটার বিরুদ্ধে মামলায় ইনস্টাগ্রাম প্রধানের বিস্ফোরক সাক্ষ্য!

আগস্ট ২৬, ২০২৬

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT