চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার ৬ বছরের শিশু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
৬ বছরের শিশু শিশু ভিডিওগেম ডেভেলপার হিসেবে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার অন্টারিও’র বাসিন্দা সিমার খুরানা বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম ডেভেলপার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে খুব আনন্দ প্রকাশ করেছেন এই ডেভেলপার। এছাড়া ভবিষ্যতে আরও রেকর্ড করার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ছয় বছর বয়সী সিমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সর্বকনিষ্ঠ ভিডিওগেম বিকাশকারী হিসেবে স্থান পেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, সিমার খুরানা যখন তার প্রথম ভিডিওগেম তৈরি করেছিলেন তখন তার বয়স ছিল ৬ বছর ৩৩৫ দিন। কোডিং শেখার জন্য তিনি সপ্তাহে তিনটি ক্লাস করেন। তার বয়স অন্যান্য কোডারদের হতবাক করেছিল, তাদের এটা বিশ্বাস করা কঠিনও ছিল বলে জানা যায়। কিন্তু তার বাবা পারস খুরানা তাকে বিশ্বাস করতেন এবং সহযোগিতা করে গেছেন।

সিমার বাবা জানান, সিমার ইউটিউবে ভিডিও দেখে নিজেই গণিত শিখেছিলেন। কিন্ডারগার্টেনে থাকাকালীন, সে গ্রেড ৩ এর গণিত সমাধান করতে পারতেন। তার যা কিছু ছিল তা দিয়ে তিনি কারুশিল্প এবং গেম তৈরি করতেন, কখনও কখনও শুধু বর্জ্য কাগজ থেকেও তিনি কারুশিল্প তৈরি করেছেন।

তিনি বলেন, ‘আমি অনুভব করেছি, সিমার স্বাভাবিকভাবেই কোডিংয়ে পারদর্শী হবে। কারণ, তার দক্ষতার একটি আদর্শ সমন্বয় ছিল। তাই, আমি তাকে একজন শিক্ষকের কাছে দিতে চেয়েছে এবং সে এটা বেশ আগ্রহের সাথে গ্রহণ করে।’

সিমার প্রথম যে গেমটি তৈরি করেছিলেন তার নাম ছিল ‘হেলদি ফুড চ্যালেঞ্জ’। মূলত, একজন ডাক্তার তাকে ‘জাঙ্ক ফুড’ খাওয়া বন্ধ করতে বলার পর তিনি এই ধারণা নিয়ে আসেন। সিমার বলেন, ‘ডাক্তার আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে বলেন। তাই আমি স্বাস্থ্যকর খাবার এবং জাঙ্ক ফুড নিয়ে একটি গেম তৈরি করার সিদ্ধান্ত নেই।’

সিমার তার মতো বাচ্চাদের স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর খাবারের মধ্যে পার্থক্য শিখতে সাহায্য করতে চান, সেই সাথে কেন আমাদের খুব বেশি জাঙ্ক ফুড খাওয়া উচিত নয় তা নিয়ে একধিক ভিডিও গেম বানাতে চান। তিনি গণিত এবং কোডিং পছন্দ করেন এবং বড় হওয়ার পর গেম ডেভেলপার হতে চান বলেও জানান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ কারও খবরদারি বরদাশত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘জওয়ান’ এর টিকেট পেতে সিনেপ্লেক্সে দর্শকের দীর্ঘ সারি

পরবর্তী
সিনেমা হলে দর্শকদের দীর্ঘ সারি, টিকেটের জন্য অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জওয়ান’ এর টিকেট পেতে সিনেপ্লেক্সে দর্শকের দীর্ঘ সারি

প্রকাশক হাসান আলী সমুদ্রের পেছনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষকের ওপর হামলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT