চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি ‘মডেল এ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

রূপকথা বা বিজ্ঞানের কোনোও কল্পকাহিনী নয়, একেবারে বাস্তবেই উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার বাজারে নিয়ে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি বিশ্বের প্রথম উড়ন্ত গাড়িকে বাজারে আনার জন্য অনুমোদন দিয়েছে আমেরিকার বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, চলতি বছর জুনে মার্কিন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্সের ‘মডেল এ’ নামক ফ্লাইং কারকে পরীক্ষামুলকভাবে ওড়ার জন্য ছাড়পত্র দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ২০২৫ সালের শেষের দিকে বাজারে আসছে গাড়িটি।

আলেফ অ্যারোনটিক্স জানিয়েছে অনুমোদিত উড়ন্ত গাড়িটি শতভাগ বৈদ্যুতিক। সবকিছু ঠিকঠাক থাকলে দুই বছর পর অর্থাৎ আগামী ২০২৫ সালে ‘মডেল এ’ নামক এই উড়ন্ত গাড়িকে বাজারে নিয়ে আসার আশা করছে তারা। তবে ফ্লাইট নেওয়ার আগে গাড়িটিকে জাতীয় মহাসড়ক এবং ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের নিরাপত্তার মানগুলো পূরণ করতে হবে।

তারা আরও জানায়, ‘মডেল এ’ নামক গাড়িটি প্রাথমিকভাবে এক থেকে দুইজন যাত্রী বহন করতে পারবে। আলোড়ন সৃষ্টিকারী এই গাড়িটির মূল্য ধরা হয়েছে ৩ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা। মাটিতে এবং আকাশে দুই অবস্থায় চলাচল করতে পারবে গাড়িটি। তবে মাটিতে ঘণ্টায় ২৫ মাইলের বেশি গতিতে চলতে পারবেনা গাড়িটি, চালকের দ্রুততার প্রয়োজন হলে গাড়ির ফ্লাইট মোড ব্যবহার করতে পারবে।

ইতিমধ্যেই উড়ন্ত গাড়ির প্রি অর্ডারের বুকিং নেয়া শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান আলেফ অ্যারোনটিক্স। তাদের দাবি, ৪৪০টি গাড়ির বুকিং নিয়েছে তারা। ক্রেতাদের মধ্যে কর্পোরেট সংস্থা থেকে শুরু করে বিত্তশালীরা রয়েছেন বলে জানিয়েছে তারা।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়ন্ত গাড়িফ্লাইং কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে

পরবর্তী

সাড়া ফেলছে ‘মিশন হান্টডাউন’, প্রশংসিত মিম-নাঈম

পরবর্তী

সাড়া ফেলছে 'মিশন হান্টডাউন', প্রশংসিত মিম-নাঈম

হজ পালন শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT