ফুটবলের রাজা পেলে মারা গেছেন। ব্রাজিলের হয়ে ৩ বার বিশ্বকাপজয়ী পেলে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় সাও পাওলোর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সারে আক্রান্ত ছিলেন এই ফুটবল কিংবদন্তি। তার বয়স হয়েছিল ৮২ বছর। ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি তিনবার বিশ্বকাপ ট্রফি তুলেছেন। ২১ বছরের ক্যারিয়ারে গোল করেন রেকর্ড ১২৮১টি। ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় হন পেলে। ফুটবলের রাজার মৃত্যুতে বিশ্বজুড়ে শোক নেমে এসেছে।






