আন্তর্জাতিক

বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

বিশ্বের শেষ সূর্যগ্রহণের দৃশ্য, চন্দ্রের ছায়া সূর্যকে আচ্ছাদিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের শেষ সূর্যগ্রহণের সময় সূর্য চন্দ্রের ছায়ায় ঢাকা পড়েছে, একটি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী বুধবার (২ অক্টোবর)। সূর্যগ্রহণের দিন চাঁদ তুলনামূলক ছোট দেখাবে। এর ফলে সূর্যের আলো ঢেকে যাবে এবং তৈরি হবে ‘রিং অব ফায়ার’।

স্পেস ডটকমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগামী (২ অক্টোবর) বুধবার স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটের দিকে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে পরেরদিন বিকেল ৩টা ১৭ মিনিটের দিকে।

বিজ্ঞানীদের মতে সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একটি সরলরেখায় আসে তখন সূর্যগ্রহণ ঘটে। অর্থাৎ ঘুরতে ঘুরতে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীতে পড়ে না, যাকে সূর্যগ্রহণ বলে।

বিরল এই সূর্যগ্রহণ প্রশান্ত মহাসাগরের কিছু অংশ, দক্ষিণ চিলি এবং দক্ষিণ আর্জেন্টিনাজুড়ে দৃশ্যমান হবে।

বিষয়:সূর্যগ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…