চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মদ ও অস্বাস্থ্যকর পানীয়তে কর বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A

মদ, মিষ্টি পানীয়তে অধিক হারে কর বসানোর পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের সব দেশের সরকারের কাছে এই জাতীয় পণ্যের ওপর করের পরিমাণ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে সংস্থাটি। এই কর বসালে বহু মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে ধারণা করছে ডব্লিউএইচও।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুসারে, গতকাল (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিশ্বের দেশগুলোর করের হার পরীক্ষা করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, অস্বাস্থ্যকর পানীয়সমূহের ওপর করের হার খুবই কম। ইউরোপের অনেক দেশেই বিয়ার, মদের ওপর কর বসানো হলেও ওয়াইন করমুক্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, মদ্যপানের কারণে প্রতিবছর ২৬ লাখ মানুষ এবং অস্বাস্থ্যকর খাবার খেয়ে ৮০ লাখ মানুষ প্রতিবছর মারা যাচ্ছে। বেশি কর বসালে মানুষ এই সব খাদ্য ও পানীয় খাওয়া কমিয়ে দেবে। তাছাড়া স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়েও প্রচার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে।

সংস্থাটির ডিরেক্টর বলেছেন, অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয়র ওপর কর বসালে মানুষ স্বাস্থ্যকর খাবার খায়। এর ইতিবাচক প্রভাব সমাজে পড়ে। অসুখ কম হয়। সরকারের রাজস্ব আয় বাড়বে, তা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। অ্যালকোহলের ওপর বেশি কর বসালে সহিংসতা ও সড়ক দুর্ঘটনার সংখ্যাও কমবে।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে, ১৯৪টি দেশের মধ্যে ১০৮টি দেশ চিনি দিয়ে মিষ্টি করা পানীয়তে কিছু কর বসিয়েছে। অনেক দেশ আবার পানীয় জলের ওপরেও কর বসিয়েছে, যা তারা একেবারেই অনুমোদন করেন না ডব্লিউএইচও। সংস্থাটির মতে, মদের একটা ন্যূনতম দাম ঠিক করে দিতে হবে এবং কর বসাতে হবে।

সমীক্ষায় দেখা গেছে, যারা খুব বেশি পান করেন, তাদের সস্তা মদ খাওয়ার প্রবণতা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী ডিজি জানিয়েছেন, যত দিন যাচ্ছে, ততই মানুষের মদ কিনে খাওয়ার সামর্থ বাড়ছে। তাই কর বসানো এবং দাম নির্ধারণ করাটা খুবই জরুরি।

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরোপকরকোমল পানীয়ডব্লিউএইচওবিশ্ব স্বাস্থ্য সংস্থামদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT