চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ দফা অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A
ওয়ার্কার্স পার্টির নেতারা নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দমনসহ ২৮ দফা অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ১৪ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

আজ (২৩ ডিসেম্বর) শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে দলটির নির্বাচনী ইশতেহার তুলে ধরেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড নূর আহমেদ বকুল। এই ২৮ দফা ইশতেহারে রয়েছে ১শ’ ৪৪টি উপধারা।

সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কথা তুলে ধরে নূর আহমেদ বকুল বলেন, সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করছি।

Banglabid

তিনি বলেন, আমরা নির্বাচন করছি ১৪ দলগতভাবে এবং পাশাপাশি এবারের নির্বাচনের বিশেষ বৈশিষ্ট্যে আমরা আলাদাভাবেও প্রার্থী দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৩ জন প্রার্থী আমাদের প্রতীক হাতুড়ি মার্কায় নির্বাচন করছেন। পার্টির দুই জন প্রার্থী ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা মার্কায় নির্বাচন করছেন।

ইশতেহারে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা, দুর্নীতি দমনে বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা, পাচার হওয়ার অর্থ ফেরত আনা, ঋণ খেলাপি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, স্থায়ী মজুরি কমিশন গঠন, শ্রমিক-কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার কথা বলা হয়েছে।

ইশতেহার ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচনী কমিটির আহ্বায়ক ও পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক ও অন্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্কার্স পার্টিকমরেড নূর আহমেদ বকুলদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী ইশতেহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএলে অনিশ্চিত হার্দিক পান্ডিয়া

পরবর্তী

‘সালার’ ধ্বংসের চেষ্টা করছে শাহরুখের পিআর টিম, দাবী প্রভাস ভক্তদের!

পরবর্তী
প্রভাস ও শাহরুখের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

'সালার' ধ্বংসের চেষ্টা করছে শাহরুখের পিআর টিম, দাবী প্রভাস ভক্তদের!

অভিনন্দন অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে'

সর্বশেষ

ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

ফিফার ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা পেলেন আল আমিন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্বিশার মৃত্যুর আগে শেষ ৯০ মিনিটে কী ঘটেছিল, চার্জশিটে প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT