রাজনীতি

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগ

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয় দখলের অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি; সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। ওয়ার্কার্স পার্টি দাবি করেছে, ‘সরকার সমর্থিত মব সন্ত্রাসীরা’ দলের কেন্দ্রীয় কার্যালয় দখলে নিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দলটি জানায়, রাতে শতাধিক লোক কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাংচুর চালায়। এসময় অফিস সহকারী মনির হোসেনকে ‘মারধর করে হাতে বোমা ধরিয়ে’ পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আক্রমণকারীরা রাতে আবার এসে তালা ঝুলিয়ে ওয়ার্কার্স পার্টি কার্যালয় দখলে নিয়ে ‘ফ্যাসিবাদ বিরোধী গবেষণা কেন্দ্র’ সাইনবোর্ড লাগিয়ে দেয়।

এ ঘটনায় পুলিশের সহায়তা চাইলেও সাড়া পাওয়া যায় নি বলে অভিযোগ করেছে ওয়ার্কার্স পার্টি।

বিষয়:ওয়ার্কার্স পার্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…