পঁচাত্তরের এদিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাস্থ্য ও জনসংখ্যা নীতির ভূয়সী প্রশংসা করেন। আর এদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত রাষ্ট্রপতি শেখ মুজিবের কাছে বার্তা নিয়ে ঢাকায় আসেন। আর বঙ্গবন্ধুর নির্দেশে চলছিলো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ।






