চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িওয়ালা কোটি টাকা না দিলে বাড়ি ছাড়বেন না নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

জনপ্রিয় হোটেল পরিষেবা ‘এয়ারবিএনবি’র মাধ্যমে ১ বছরেরও বেশি সময় আগে লস এঞ্জেলেসের একটি বাড়ি ভাড়া নেন এলিজাবেথ হিরসহর্ন নামক একজন নারী। এতদিন থাকার পর তিনি বলছেন, বাড়ির মালিক যদি তাকে ১ লক্ষ ডলার (১ কোটি ১১ লক্ষ টাকা প্রায়) না দেন তাহলে তিনি বাড়িটি ছেড়ে যাবেন না।

এনডিটিভি জানিয়েছে, আলেকসান্ডার জোভানোভিচ নামক একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি ২০২১ সালের সেপ্টেম্বরে বাড়িটি হিরসহর্নকে ভাড়া দিয়েছিলেন। ওই সময় প্রতি দিনের জন্য ১০৫ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছিল। তার সেখানে ৬ মাস অবস্থান করার কথা ছিল। হিসাব অনুযায়ী ২০২২ সালের এপ্রিলে মাসে তার চুক্তি শেষ হয়। এরপর থেকেই তিনি সেখানে ভাড়া না দিয়েই অবস্থান করছেন।

জোভানোভিচ বলেন, আমি আমার বাড়িতে যেতে পারছি না। একজন সম্ভাব্য শত্রু সেখানে বসবাস করছে। আমি সব সময় এটি নিয়ে চিন্তা করছি। জোভানোভিচ ভাড়াটেকে বের করে দেওয়ার জন্য আদালতের শরণাপন্ন হন।

এই বিষয়ে হিরসহর্নের অ্যাটর্নি বলেন, এই অর্থ জোভানোভিচের পুরো অগ্নিপরীক্ষা থেকে বেরিয়ে আসার সবচেয়ে সস্তা উপায়।

তিনি বলেন, বাড়ির মালিক আইন ভঙ্গ করেছেন এবং একটি অবৈধ ইউনিট ভাড়া দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেছেন। তবে জোভানোভিচের আইনজীবী সেবাস্তিয়ান রুচি বলেছেন, তিনি একজন নরকের ভাড়াটে, যিনি মনে করছেন যদি একজন বাড়িওয়ালার এমন কিছু থাকে যা অনুমোদিত নয়, তাহলে সে চিরকালের জন্য ভাড়া ছাড়াই সেখানে থাকতে পারেন।

মামলার নথি অনুসারে, ঘটনার শুরু হয়েছিল প্রায় পাঁচ মাস আগে। বাড়ির কিছু অংশ মেরামত করার সময় জোভানোভিচ ওই ভাড়াটেকে পাঁচ দিনের জন্য অন্য একটি হোটেলে থাকার কথা বলেন। কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হয়ে সেখানেই অবস্থান করতে থাকেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এয়ারবিএনবিলস এঞ্জেলেস
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃতজ্ঞতা জানালেন শিক্ষক বিউটি পাল, সুরক্ষা আইনের দাবি

জুলাই ২৯, ২০২৬

জিয়া হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা উদঘাটন করতে চায় সরকার

জুলাই ২৯, ২০২৬

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT