চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হানিমুনের স্থান পরিবর্তন করায় বিবাহ বিচ্ছেদ চাইলেন স্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

ভারতের মধ্যপ্রদেশের এক মহিলা তার বিয়ের মাত্র পাঁচ মাস পর তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। এর কারন হিসেবে তিনি জানান, তার স্বামী তাকে গোয়ায় হানিমুনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরিবর্তে হানিমুনে তাকে অযোধ্যা এবং বারাণসীতে নিয়ে গিয়েছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হানিমুন থেকে ফিরে আসার ১০ দিন পর ওই নারী গত ১৯ জানুয়ারি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান।

বিবাহ বিচ্ছেদের আবেদনে ওই নারী বলেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান। তিনিও একজন কর্মজীবী মহিলা এবং ভাল উপার্জন করেন। যার মানে হল হানিমুনে বিদেশে যাওয়া তাদের জন্য বড় কোন বিষয় ছিল না। কোনও আর্থিক সীমাবদ্ধতা না থাকা সত্ত্বেও মহিলার স্বামী তাকে বিদেশে নিয়ে যেতে অস্বীকার করেন এবং ভারতেই একটি জায়গায় যাওয়ার জন্য জোর দেন। পরে এই দম্পতি তাদের হানিমুনের জন্য গোয়ায় যেতে রাজি হন।

এরপর ওই নারীর স্বামী তাকে না জানিয়েই অযোধ্যা এবং বারাণসীর ফ্লাইট বুক করেন। ভ্রমণের মাত্র একদিন আগে তার স্বামী জানান, তারা অযোধ্যায় যাচ্ছেন কারণ তার মা রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে শহরটি দেখতে চেয়েছিলেন। তিনি সেই সময়ে কোন আপত্তি জানাননি।

হানিমুন থেকে ফিরে আসার সাথে সাথে তিনি তার স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদের জন্য পারিবারিক আদালতের দ্বারস্থ হন। তিনি দাবি করেছেন, তার স্বামী তার চেয়ে তার পরিবারের সদস্যদের বেশি যত্ন নিতেন। এদিকে তার স্বামী বলেন, তার স্ত্রীর এই কাণ্ড হৈচৈ সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। এই দম্পতি বর্তমানে ভোপাল পারিবারিক আদালতে কাউন্সেলিং নিচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অযোধ্যাগোয়াবিবাহবিচ্ছেদস্ত্রীস্বামীহানিমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT