চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো গারো সম্প্রদায়ের ‘ওয়ানগালা’ উৎসব

পলাশ চৌধুরী পলাশ চৌধুরী
৪:১৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৪
লাইফস্টাইল
A A
গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসবের আনন্দময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীমঙ্গলের ফুলছড়া গারোলাই‌নে শেষ হলো দু‌’দিন দিনব‌্যাপী ওয়ানগালা উৎসব। ‘ওয়ানগালা’ হ‌চ্ছে গারো সম্প্রদায়ের ‘নবান্ন উৎসব।’

গা‌রোদের বিশ্বাস, শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফসল-ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি সকল পরিবারে সুখ, ভালোবাসা এবং মঙ্গল কামনা করে ওয়ানগালা উৎসব পালন করে গারো সম্প্রদায়।

শ্রীমঙ্গলের আ‌য়োজকরা জানান, এক সময় গারো পাহাড় এলাকায় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’ কে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। জানা গেছে, গারোদের ওই শস্য দেবতা এক সময় পাহাড়ি এলাকার গারোদের হাতে কিছু শস্য দিয়ে বলেছিল, তোমরা এটা রোপন কর, তাতে তোমাদের আহারের সংস্থান হবে এবং তোমরা যে শস্য পাবে তা থেকে সামান্য কিছু শস্য আমার নামে উৎসর্গ করবে। এরপর থেকেই গারোরা তাদের শস্য দেবতাকে এই ফসল উৎসর্গ করে আসছে।

এখন, গারোরা অ‌নে‌কে খ্রিষ্টধর্মে দীক্ষিত হওয়ার প‌রেও ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি ধর্মীয় ও সামাজিকভাবে একসা‌থে উদযাপন করে। অর্থাৎ এক সময় তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রিষ্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করেন।

এবারও জেলার নানা জাায়গা থে‌কে খ্রিষ্টভক্ত এবং গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো সম্প্রদায়ের লোকজন ওয়ানগালা উৎসবে অংশগ্রহণ করেন।

‘ওয়‌ানগালা’ গারো জাতিগোষ্ঠীর ঐহিত্যবাহী উৎসব। উৎসব উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন গারোপল্লী‌ ও পাড়া ছিল আনন্দমুখর। প্রতি বছরের মতো ঐতিহ্য ও ধর্মীয় ভাবধারায় এবারও ‘ওয়ানগালা’ অনুষ্ঠিত হলো।

ট্যাগ: ওয়ানগালাগারো সম্প্রদায়মিসি সালজংযিশু খ্রিষ্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানে তারুণ্যের উৎসব এর যাত্রা শুরু

পরবর্তী

১৯৬৩ কোটি খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা

পরবর্তী
এস আলম গ্রুপের অফিস ভবন, ঢাকা শহরে আধুনিক গ্লাস ফেসিং সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৬৩ কোটি খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা

সাপের সঙ্গে ঘুমাচ্ছেন তিনি, সরীসৃপের সঙ্গে শান্তিপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরীসৃপের সঙ্গে দিব্যি ঘুমান তিনি

সর্বশেষ

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT