চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুটেক্সের উপাচার্য হলেন অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৩
শিক্ষা
A A
অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান অফিসে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। উপাচার্য হিসেবে আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান ১৯৯৩ সালের ২৫ জুলাই তৎকালীন কলেজ অব টেক্সটাইল ইনস্টিটিউটের প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক এবং ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সালের ২৩ মে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে গ্রেড -১ ভুক্ত অধ্যাপক। তিনি একজন বঙ্গবন্ধু ফেলো। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক মসলিন পুনরুদ্ধার প্রকল্পের তিনি একজন অন্যতম গবেষক।

অধ্যাপক আলিমুজ্জানান ১৯৮৩ সালে যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেনীতে এবং ১৯৮৫ সালে একই বিভাগ ও বোর্ড থেকে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব টেক্সটাইল ইনস্টিটিউটে (বর্তমানের বুটেক্স) ভর্তি হন তিনি। ১৯৯২ সালে বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজিতে ফার্স্ট ক্লাস পাওয়া আলিমুজ্জামান এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন জার্মানির ঘেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে। বঙ্গবন্ধু ফেলোশীপের আন্ডারে তিনিই প্রথম বস্ত্র প্রকৌশলী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করেন ২০০৩ সালে। পরবর্তীতে ২০০৩ সালে বঙ্গবন্ধু ফেলোশীপ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার পুরোপুরি বন্ধ করে দিলে তিনি দেশে ফিরে আসেন। ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর বঙ্গবন্ধু ফেলোশীপ চালুর অনুরোধ করে চিঠি লেখেন ড. আলিমুজ্জামান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১০ সালে আবারও বঙ্গবন্ধু ফেলোশীপ চালু হলে তিনিই প্রথম বস্ত্র প্রকৌশলী হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১৪ সালে দেশে ফিরে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে উন্নীত হয়ে এখন পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তি জীবনে তিন কন্যার জনক ড. আলিমুজ্জামান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রথম গবেষণা পেটেন্টেরও মালিক। সেলাইবিহীন পাটের ব্যাগ তৈরি তার হাত ধরেই। বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ড. আলিমুজ্জামান শিক্ষার্থীদের জন্য লিখেছেন একাধিক বই। রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর বেশ কিছু গবেষণা নিবদ্ধ। এ পর্যন্ত আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২২টির বেশি গবেষণা নিবদ্ধ প্রকাশিত হয়েছে তার।

 

ট্যাগ: নতুন উপাচার্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬১ জেলায় সমলয় পদ্ধতিতে চাষাবাদ

পরবর্তী

নিজে নিজেই বাংলা শিখছে গুগল বার্ড!

পরবর্তী
দুই ব্যক্তি আলোচনা করছেন, একটি বাইসাইকেল পাশে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজে নিজেই বাংলা শিখছে গুগল বার্ড!

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে কক্ষ বরাদ্দসহ বেশকিছু দাবি বাচসাসের, তথ্যমন্ত্রীর আশ্বাস

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT