শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক হুমায়ুন আখতার, বিশ্ববিদ্যালয়ের ভবনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: মাহমুদুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে দুই মেয়াদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. এম এ মান্নান।

বিষয়:উপাচার্য নতুন উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…