চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইস-চেয়ারম্যানকে কুপিয়ে গুরুতর আহত

এস কে রাসেল এস কে রাসেল
১০:১৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলকে কুপিয়ে গুরুতর আহত করেছ প্রতিপক্ষরা। শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নেট সাটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা পরিষদের সদস্য ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারী মো. শফিকুল ইসলাম (ভিপি শফিক) জানান, উপজেলা ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল একজন ভদ্র সুশিক্ষিত সহজ সরল ভালো মানুষ। তিনি তার ব্যক্তিগত কাজে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে বসে এলাকার খোঁজখবর নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ সাবেক এমপির অ্যাডভোকেট সোরহাব উদ্দিনের লোকজন ভিপি ফরিদ, তার ছোট ভাই টিপু ও হিমেলসহ বেশ কয়েকজন ভাইস-চেয়ারম্যান জুয়েলকে কুপিয়েছে।

জুয়েলকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করানো হয়। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ব্যক্তিগত কাজে ভৈরবে গিয়েছিলেন। সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বাসায় ফিরেছেন। আমার ছোট ভাই টিপুও শহরে রয়েছে। ভাইস-চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলের সাথে একই প্যানেলে আমি পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে ভিপি নির্বাচিত হয়েছিলাম আর জুয়েল জিএস নির্বাচন করে পরাজিত হয়েছিল। তার সাথে সম্পর্ক খুবই ভাল। এ হামলার সাথে আমরা কেউই জড়িত না।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বিভিন্ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন তারা।

Reneta

গত ২২ মে বিকেলে পাকুন্দিয়া পৌর সদর বাজারের মুক্তিযোদ্ধা কার্যালয় এলাকায় সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের অনুসারী পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রতিপক্ষের হামলায় আহত হয়। এরপর ৯ জুন রাত ৮টার দিকে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকায় হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন (রফিকুল মেম্বার) ও বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন সরকার প্রতিপক্ষের হামলা আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT