চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় কার্যকরই সমাজে স্থিতি আনবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৩৭ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

ঢাকার পাশে আমিনবাজারে ডাকাত সন্দেহে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৫ জনকে খালাস দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে ৪৪ জন আসামী উপস্থিত ছিলেন। এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই মর্মান্তিক ঘটনার দিকে তাকালে দেখতে পাই কী নৃশংসভাবে এই ৬ ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে।

২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাতে সাত বন্ধু ঘুরতে গিয়েছিলেন ঢাকার অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে। দিবাগত রাত সোয়া একটার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত সাত ছাত্রকে ডাকাত বলে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ছয় ছাত্র মারা যান। একজন প্রাণে বেঁচে যান। ১০ বছর আগের এই হত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন ঢাকা জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ। সেদিনের ঘটনায় শামস রহিম, তৌহিদুর রহমান, ইব্রাহিম খলিল, কামরুজ্জামান, টিপু সুলতান ও সিতাব জাবির প্রাণ হারান। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান আল-আমিন। ২০১৬ সালে তিনি আদালতে সাক্ষ্য দেন। আদালতে আল-আমিনের দেওয়া সাক্ষ্য ও সেদিনের ঘটনার বিবরণ পাওয়া যায়।

আল-আমিন ২০১৬ সালের মে মাসে বলেছিলেন: ২০১১ সালের ১৭ জুলাই পবিত্র শবে বরাতের রাতে তিনিসহ সাত বন্ধু দারুস সালাম এলাকার একটি মসজিদে নামাজ পড়তে যান। নামাজ পড়ে রাত সাড়ে ১০টার দিকে তারা মসজিদ থেকে বের হন। দিবাগত রাত ১২টার দিকে তারা বিরিয়ানি খেতে গাবতলীর দিকে যান। কিন্তু বিরিয়ানি না পেয়ে তারা হাঁটতে থাকেন। একপর্যায়ে তারা হাঁটতে হাঁটতে আমিনবাজারের বড়দেশী গ্রামে পৌঁছান। রাত সোয়া একটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তারা এলাকাটির একটি কুঁড়েঘরে আশ্রয় নেন। আচমকা একদল লোক ডাকাত বলে তাদের ওপর হামলা চালায়।

আল-আমিন বলেছিল: হঠাৎ একদল লোক আমাদের চোখে টর্চলাইট ধরে জানতে চায়, আমরা কোথা থেকে এসেছি। আমরা ছাত্র পরিচয় দিয়ে দারুস সালাম থেকে ঘুরতে এসেছি জানালে তারা আমাদের বলে, “তোরা ডাকাত”। এরপর সবাই আমাদের মারতে শুরু করে। আদালতে দেওয়া সাক্ষ্যে আল-আমিন বলেছিলেন, বাঁচার আকুতি জানালেও আসামিরা তাদের মারধর করেই যাচ্ছিলেন। তিনি আরও বলেন, আমরা ডাকাত নই, আমরা ছাত্র—এটা বলার পরও আসামিরা আমাদের ছাড়েনি। আমাদের মারধর করেছে।

আইন নিজের হাতে তুলে নেয়ার একটি প্রবণতা আছে এই সমাজের লোকদের মধ্যে। তার ওপর তৎক্ষণাৎ বিচার আরেকটি অপরাধ প্রবণ মনস্তত্ত্ব। ছয়জন ছাত্রকে কয়েক ব্যক্তি বললো তারা ডাকাতি করতে এসেছে আর তাতেই তাদের অমানুষের মত মারতে শুরু করেছে উম্মত্ত জনতা। এই ধরণের ঘটনা হরহামেশাই ঘটছে। বাড্ডায় একজন মাকে ছেলেধরা বলে পিটিয়ে মেরেছে শিক্ষিত ভদ্র সমাজের লোকজন। ছয় ছাত্র হত্যাকাণ্ডের এই বিচারিক রায় যেন বদল না হয় এবং অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় আমরা এটাই প্রত্যাশা করি। আমরা মনে করি, এ ধরণের রায় বাস্তবায়নের মধ্যদিয়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা সহজ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনবাজারমৃত্যুদণ্ডসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কল্কি ২’ তে দীপিকাকে সরিয়ে সুমতির চরিত্রে আলিয়া?

জুন ১৬, ২০২৬

অভিনয়ে নামলেন ফুটবলার জামাল ভূঁইয়া

জুন ১৬, ২০২৬

চ্যানেল আইতে পাঁচ তারকার স্মৃতিময় একদিন

জুন ১৬, ২০২৬

জাল ভিসায় মানবপাচারের অভিযোগে বিমান কর্মকর্তা গ্রেপ্তার

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: মির্জা ফখরুল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT