বাংলাদেশ

বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে মার্কিন দূতাবাসের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ সোমবার ২৯ মে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশসহ অন্যান্য দেশের শান্তিরক্ষীদের প্রতি সম্মান জ্ঞাপন করে টুইট বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। টুইট বার্তায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়েছে।

টুইট বার্তায় বলা হয়, ২০২৩ সালের মার্চ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বাংলাদেশ থেকে।

বাংলাদেশি শান্তিরক্ষীদের ধন্যবাদ জানিয়ে মার্কিন দূতাবাসের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইট বার্তায় আরও বলা হয়, আজ আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা বাংলাদেশীসহ অন্যান্য দেশের সাহসী শান্তিরক্ষীদের প্রতি সম্মান জ্ঞাপন করছি, যারা তাদের জীবন বাজি রেখে বৈশ্বিক শান্তির জন্য কাজ করে যাচ্ছে।

বিষয়:টুইট বার্তাবাংলাদেশি শান্তিরক্ষীমার্কিন দূতাবাসশান্তিরক্ষা মিশনশান্তিরক্ষী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…