রাজনীতি

নির্বাচনে মজাদার খেলা হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের নির্বাচনে মজাদার খেলা হবে বলে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশ জাতীয় পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রংপুরে আওয়ামী লীগের মহাসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: আসছে নির্বাচনে মজাদার খেলা হবে। তিনি বলেন, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা রাখে না। বিএনপির নেতারা উন্নয়নের নামে দেশ থেকে পালিয়ে বেড়ায়। তাদের দেশে আসার সাহস নাই।

বুধবার ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে নির্বাচন করার মতো কেউ নেই। সেই তারেক জিয়া দেশ ছেড়ে পালিয়েছে। দেশে আসার তার সাহস নাই। দেশে আসলেই জেলে যেতে হবে।

তিনি বলেন, তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়েদা রহমানের দুর্নীতি মামলায় রায় হয়েছে। তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আওয়ামীলীগের শাসনকালে উন্নয়ন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার স্বার্থহীনভাবে দেশের উন্নয়ন করেছে। উত্তরবঙ্গে যেখানে আগে চলার মতো রাস্তা ছিল না সেখানে আজকে হাইওয়ে রাস্তা আছে। আরও যেন উন্নয়ন হয় তাই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন আরও প্রকল্প বাস্তবায়ন করবেন।

বিষয়:আওয়ামী লীগ ওবায়দুল কাদের খেলা হবে রংপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…