চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গভীরতর করতে আবারও দেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের ২০২৪ সালের বাণিজ্য নীতি অ্যাজেন্ডায় এই আহ্বান জানানো হয়েছে।

গত ১ মার্চ প্রকাশিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাণিজ্য নীতি অ্যাজেন্ডা এবং ২০২৩ সালের কংগ্রেসকে দেওয়া প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

২০২৩ সাল জুড়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক প্রধান আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে তাগাদা দিয়েছে। বাইডেন প্রশাসনের শ্রমিক কেন্দ্রিক বাণিজ্য নীতির গুরুত্ব বোঝাতে তারা এই তাগাদা দিয়েছে।

২০১৩ সালে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহার হওয়ার পর শ্রমিকদের সুরক্ষা ও অধিকার উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে বাইডেনের বাণিজ্য নীতি অ্যাজেন্ডায় বলা হয়েছে। এতে বলা হয়েছে, গত এক দশকে বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও যুক্তরাষ্ট্র বরাবর বাংলাদেশকে আন্তর্জাতিক মানের সঙ্গে সমন্বয় করে শ্রম আইন প্রণয়নের তাগিদ দিয়েছে।

বলা হয়েছে, দেশের শ্রম আইন সংস্কার করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলোতে সংগঠন করার অধিকার এবং যৌথ দর-কষাকষির অধিকার দেওয়া হোক। সেই সঙ্গে প্রয়োজন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জোটগুলোও বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় সময়-সময় সোচ্চার হয়েছে। গত বছর তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে মার্কিন ক্রেতাদের জোট সক্রিয় ভূমিকা পালন করে। মজুরি বৃদ্ধির ব্যয়ভার কুলিয়ে উঠতে বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএও পোশাকের মূল্যবৃদ্ধির আহ্বান জানিয়েছিল ক্রেতাদের প্রতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাইডেনবাইডেনের বাণিজ্য নীতিবাণিজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT