বাংলাদেশ

সহিংসতা, বলপ্রয়োগ ও প্রাণহানির ঘটনা তদন্ত করতে জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের প্রতিনিধি সহিংসতা ও প্রাণহানির ঘটনা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভলকার তুর্ক

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় সব ধরনের সহিংসতা, বলপ্রয়োগ ও প্রাণহানির ঘটনার তদন্ত করতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।

সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল ১৭ জুলাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

ভলকার তুর্ক প্রতিবাদী শিক্ষার্থীদের সাথে জড়িত থাকার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে অনুরোধ করে ওই পোস্টে লিখেছেন, সব ধরণের সহিংসতা ও বলপ্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনার তদন্ত করতে হবে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মৌলিক মানুষের মৌলিক মানবাধিকার।

বিষয়:জাতিসংঘ ভলকার তুর্ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…