বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। দুদক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষেয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক। বিদেশে অর্থপাচার প্রতিরোধে সচেতনতা তৈরীতে কাজ করছে তারা। প্রতারণার মাধ্যমে নম্বর বাড়িয়ে চাকরি দেয়ার অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।








