চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
প্রবাস সংবাদ
A A
নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালের সমাপ্তি অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জলি আহমেদ: জমজমাট আয়োজনে মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি কমিউনিটি স্টেট মিশিগানে হয়ে গেল ২২তম নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যাল-২০২৩। মিশিগানের ডেট্রয়েট সিটির জেইন পার্ক ফিল্ডে ২৮, ২৯ ও ৩০ জুলাই তিন দিনব্যাপী ছিল এই মেলার আয়োজন।

প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত ছিল দর্শনার্থীদের উৎসবমুখর ভীড়। কেনাকাটা, ঐতিহ্যবাহী খাবার আর সেই সঙ্গে ছিল সাংস্কৃতিক আয়োজন। পুরো আয়োজনকে স্মরণীয় করে রেখেছিলেন নগর বাউল জেমস।

জানা যায়, দুই যুগ ধরে হয়ে আসছে নর্থ আমেরিকান ফেস্টিভ্যাল। তবে এবারের আয়োজন নিয়ে ছিল অনেক বেশি আগ্রহ। মেলায় ছিল শতাধিক স্টল। তার মধ্যে রেস্টুরেন্ট, স্ন্যাক্সবার, কুটির শিল্প, প্রসাধনী, পোশাকসহ নানা সামগ্রীতে ভরপুর। কেনাকাটা ও ঐতিহ্য নানারকম সুস্বাদু খাবারের স্বাদ নেবার সুযোগ পান দর্শকরা। তিন দিনের মেলায় সব মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের সমাগম হয়েছিল বলে ধারণা আয়োজকদের। মেলায় অংশ নিতে পেরে ও দেশীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পেরে আনন্দিত স্টল মালিকরা।

Banglabid

বড় বাজেটের এই মেলায় মূল স্পন্সর ছিলেন এস এন এস হোম লোনের সহপ্রতিষ্ঠাতা নাসির সবুজ। সবুজ বলেন, ‘আমি ব্যবসা করি কমিউনিটি কেন্দ্রিক। এই কমিউনিটি আমাকে সাফল্য দিয়েছে। আর আমার গ্রাহকদেরও কিছু ফেরত দিতে চেয়েছি। আমি নিজেও জেমসের ভক্ত। ছোটবেলায় স্কুল ফাঁকি দিয়ে জেমসের গান শুনতাম। তাই মিশিগানে আমার গ্রাহকদের জেমসের ওপেন এয়ার কনসার্ট উপহার দিলাম।’

বেলুন উড়িয়ে প্রথম দিন উদ্বোধন করার পর থেকেই জমে উঠে মেলা। দ্বিতীয় দিন শনিবারও মেলার পাশাপাশি ছিল স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। রাতের সাংস্কৃতিক আয়োজনে দর্শক মাতান নিউইর্য়ক থেকে আগত শিল্পি রিয়া ও প্রেমা।

শেষ দিন রবিবারে আয়োজন ছিল জমকালো। রকস্টার জেমসের গানের পাশাপাশি ছিল বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠ শিল্পি রিজিয়া পারভিনের পারফম্যান্স। পুরো আয়োজনটি প্রাণবন্ত করে রাখেন দুই সঞ্চালক শারমিন সিরাজ সোনিয়া এবং রিচি সোলায়মান।

Reneta

সন্ধ্যাজুড়ে বাংলা টাউনের জেইনফিল্ড মাঠটি পরিণত হয়েছিল বাঙালি কমিউনিটির সমুদ্রে। পঞ্চাশ হাজারের মত দর্শক মন ভরে উপভোগ করেছেন জেমসের কনসার্ট। এত বিশাল আয়োজনে পারফর্ম করতে পেরে জেমস ও উচ্ছ্বসিত। একে একে ১৩টি গান উপহার দেন তিনি। জেমস বারবার তার দর্শকের উদ্দেশে বলতে থাকেন— লাভ ইউ মিশিগান।

অনুষ্ঠানে চিফ গেস্ট ছিলেন ওয়াশিংটন ইউনিভাসিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার মতো মহতী উদ্যোগের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

আয়োজন সফল করে তুলতে সার্বিক সহযোগিতায় ছিলেন সাকের উদ্দিন সাদেক, সৈয়দ রায়হান, আকিকুল হক, শামীম, দেলোয়ার আনসার ও এজাজুল ইসলাম নাইম।

মেলার মিডিয়া র্পাটনার ছিল চ্যানেল আই, এনআরবি কানেক্ট টিভি ও বাংলা সংবাদ। মেলা উপলক্ষে র‌্যাফেল ড্র-এর উপহার ছিল একটি আকর্ষণীয় গাড়ি, মিশিগানের ডেট্রয়েট টু ঢাকা বিমান টিকেটসহ আকর্ষণীয় আরও মূল্যবান পুরস্কার।

আমেরিকা জুড়ে বাঙালি কমিউনিটিকে একত্রিত করা ও বাংলা সংস্কৃতি চর্চা প্রচার এবং প্রসারে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ কামালের জন্মবার্ষিকীতে বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতি নিচ্ছে ফেসবুক

পরবর্তী
ফেসবুকের লোগো ও মেটা ব্র্যান্ডের চিহ্নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতি নিচ্ছে ফেসবুক

বাংলাদেশি প্রবাসী নেতা সৌদি প্রবাসীদের জন্য কারিগরী শিক্ষার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি প্রবাসীদের জন্য কারিগরী শিক্ষা চালুর আহ্বান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT