নির্ধারিত সময়ের আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন, থার্ড টার্মিনাল চালু হলে এই বিমানবন্দর ব্যবহারকারীদের ফ্লাইটের ভাড়া বাড়বে না বরং কমবে।






